ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

মির্জা ফখরুলকে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক সাথে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের উর্ধে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এটাই প্রত্যাশা।’

আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন অনেক সংস্থা জরিপ পরিচালনা করেছে। জরিপে জনগণ আমাকে ৬৮ থেকে ৭০% ভোট দিয়েছে। মির্জা ফখরুল ইসলামকে ২৮, ২৯ বা ৩১% ভোট দিয়েছে। সুতারাং জনগণ তাদের মতামত পরিস্কারভাবে প্রকাশ করেছে।’

‘রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আপনারা জানেন। সয়ংক্রিয়ভাবে বর্তমানে যে পর্যায়ে আছে বঙ্গভবনের তিনটা বুজুর্গের মাজার আছে। আর ভেতরে একটা মসজিদ আছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে গিয়ে নামাজ পড়া ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতি কোন কাজ করার সুযোগ নাই। আমরা আশা করব আগামীদিন সংসদ বসলে ক্ষমতার ভারসাম্য আসবে’-যোগ করেন তিনি।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন