ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন রাষ্ট্রদূতকে নিজের তোলা ছবি উপহার দিলেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ফিরোজ আল সাবা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

মার্কিন রাষ্ট্রদূতকে নিজের তোলা ছবি উপহার দিলেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ফিরোজ আল সাবা

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে নিজের তোলা একটি ছবি উপহার দিয়েছেন পঞ্চগড়ের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ফিরোজ আল সাবা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা সার্কিট হাউসে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে তিনি ছবিটি উপহার দেন।

ফিরোজ আল সাবা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, দুপুরে জেলা সার্কিট হাউসে আয়োজিত এক লাঞ্চে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এ সময় তাঁর ফটোগ্রাফির কাজের প্রশংসা করেন রাষ্ট্রদূত। একই অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গেও সময় কাটান তিনি।

ফিরোজ আল সাবার তোলা কাঞ্চনজঙ্ঘার ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। কথোপকথনের সময় তিনি জানান, বাস্তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও ফিরোজ আল সাবার তোলা ছবির মাধ্যমে এর সৌন্দর্য দেখার সুযোগ হয়েছে, যা তাঁকে কিছুটা স্বস্তি ও প্রশান্তি দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে আবার পঞ্চগড়ে আসার ইচ্ছার কথাও জানান তিনি।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরও ফিরোজ আল সাবার ফটোগ্রাফির কাজের প্রশংসা ও উৎসাহ দেন।

নিজের ফেসবুক পোস্টে অনুভূতি প্রকাশ করে ফিরোজ আল সাবা লেখেন, একজন ফটোগ্রাফার হিসেবে সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে নিজের কাজের স্বীকৃতি ও প্রশংসা পাওয়া তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার। যেকোনো ধরনের শিল্পের কদর মানুষের কাছে পাওয়া তাঁর কাছে সবসময়ই ভালো লাগে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সোমবার সকাল থেকে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন