ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ওসিসহ আহত কয়েক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ওসিসহ আহত কয়েক

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত সহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত ও আহত হয়। এরপর আহতদের মধ্যে চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দু’পক্ষকে সরিয়ে দিয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি তদন্ত আঘাত পায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন