ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপির গাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি তমাল রিমান্ডে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

এমপির গাড়িতে হামলার ঘটনায় প্রধান আসামি তমাল রিমান্ডে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রফিকুল ইসলাম (রফিক আকন্দ) বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তার ব্যবহৃত গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত ছিলেন।

এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পরে গত ২৪ আগস্ট রাতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে একই মামলায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার তারা জামিনে মুক্তি পান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন