ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য, গাজীপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য, গাজীপুরে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

রোববার বিকালে গাজীপুরের জুলাই চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি মহানগরের আদালতপাড়া থেকে শুরু হয়ে শিববাড়ীতে গিয়ে জুলাই চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও সমালোচনা করা গণতান্ত্রিক রাজনীতির একটি স্বাভাবিক অংশ। তবে কোনো রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী কিংবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বা গালাগাল রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক বিরোধ বা মতের ভিন্নতা থাকলেও বক্তব্য ও কর্মসূচিতে শালীনতা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কুরুচিপূর্ণ বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে নেতারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের অধিকার রয়েছে। একই সঙ্গে অন্যের সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্বও রয়েছে। রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, ইমরান রেজা, নাজমুল খন্দকার সুমন, মহানগর ছাত্রদলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুরসহ ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতারা ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন