ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা নেওয়ার অভিযোগ, এবার আটক হওয়া সেই এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা নেওয়ার অভিযোগ, এবার আটক হওয়া সেই এনসিপি নেত্রীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী সৈয়দা সাদিয়া ইসলামকে (২২) পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ বুধবার এ ঘটনায় প্রিয়া আক্তার নামে এক ভুক্তভোগী নারী নেত্রকোনা সদর মডেল থানায় প্রতারণা মামলা করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল।

গ্রেপ্তার সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আবুল খায়ের।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সাদিয়া আক্তার সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বেশ কয়েকজন নারীর কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা করে আদায় করেন। পরবর্তীতে তার কার্যকলাপ নিয়ে সন্দেহ দেখা দিলে ভুক্তভোগী ও স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, স্থানীয় লোকজনের তথ্যমতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন