ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে গুলশান-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গুলশানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মিছিলের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত বলেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন