ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিমলায় নবাগত ওসিকে জমিয়তে উলামায়ে ইসলামের শুভেচ্ছা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

ডিমলায় নবাগত ওসিকে জমিয়তে উলামায়ে ইসলামের শুভেচ্ছা

নীলফামারীর ডিমলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলামের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডিমলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানা কার্যালয়ে নবাগত ওসিকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নবাগত ওসির সাথে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকায় গোপনে সংগঠিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা নস্যাৎ করতে প্রশাসনের জোর নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানান তারা। একই সাথে সামাজিক ব্যাধি মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ডিমলা উপজেলার সহ-সভাপতি বিশিষ্ট সার ব্যবসায়ী সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান জিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

নবাগত ওসি মো. আশরাফুল ইসলাম নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং ডিমলা উপজেলা থেকে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক নির্মূলে কঠোর ভূমিকা রাখার আশ্বাস দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন