ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মৃত্যুর ৮ মাস পর কফিন বন্দী হয়ে দেশে ফিরল লিবিয়া প্রবাসী তরিকুল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

মৃত্যুর ৮ মাস পর কফিন বন্দী হয়ে দেশে ফিরল লিবিয়া প্রবাসী তরিকুল

পরিবারের অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে প্রায় সাত বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তরিকুল ইসলাম (২৫)। তবে প্রবাসে জীবনের চাকা ঘোরাতে গিয়ে শেষ পর্যন্ত ফিরতে হলো কফিনে করে।

মৃত্যুর আট মাস পর আইনি ও প্রশাসনিক জটিলতা শেষে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছায় তাঁর মরদেহ।

নিহত তরিকুল ইসলাম ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর পরিবার পেয়েছিল আট মাস আগেই। তবে নানা জটিলতার কারণে মরদেহ দেশে ফিরবে কি না, তা নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন স্বজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে, লিবিয়ায় অবস্থানকালে গত ৩ জানুয়ারি অসুস্থ হয়ে মারা যান তরিকুল। পরে তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হয়। এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হলেও আইনি ও প্রশাসনিক জটিলতায় তা দীর্ঘায়িত হয়।

দীর্ঘ আট মাস অপেক্ষার পর শনিবার দুপুরে তরিকুলের মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকেল চারটার দিকে কফিনবন্দি মরদেহ নেওয়া হয় তাঁর গ্রামের বাড়িতে।

বিকেল পাঁচটার দিকে স্থানীয় ঈদগাহ মাঠে তরিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোত্তালেব হোসেন বলেন, ‘তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে দেশে তাঁর মরদেহ দেরিতে ফিরেছে।’

স্বজনদের কাছে তরিকুলের মৃত্যু যেমন এক গভীর শোকের ঘটনা, তেমনি আট মাস ধরে মরদেহ দেশে ফেরার অপেক্ষাও ছিল এক দীর্ঘ মানসিক যন্ত্রণা।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন