ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রংপুর বিভাগেই প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস!

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম

রংপুর বিভাগেই প্রথম হবে বিসিবির আঞ্চলিক অফিস!

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি হিসেবে জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নিজের প্রথম মেয়াদে বুলবুল জানিয়েছিলেন ক্রিকেটকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চান।

বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকা কেন্দ্রীক। এটা অনেক বছর ধরে হয়েই আসছে। যে কারণে বুলবুল দায়িত্ব নিয়ে ঢাকার বাইরেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সেই বিষয়ে এগিয়ে যেতে চাইছে বিসিবি। ঢাকার বাইরে সব বিভাগেই আঞ্চলিক অফিস করার লক্ষ্য বিসিবির। যার প্রথমটি হতে পারে রংপুর বিভাগে। আজ (বৃহস্পতিবার) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করেন রংপুর বিভাগের বিসিবি পরিচালক হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলমও। তিনি রংপুরের সন্তান।

রংপুর বিভাগীয় বিসিবি পরিচালক হাসানুজ্জামান বলেন, বুলবুল ভাই আঞ্চলিক ক্রিকেটে উন্নতির কথা বলেছেন। কিছু জায়গায় মিস কমিউনেকেশন হয়েছে যে রাজশাহী এবং রংপুর বিভাগ একসাথে হবে। তবে রংপুর আলাদাভাবেই শুরু হবে এবং সবার প্রথমে ইনশাআল্লাহ।

এদিকে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আলাপ করেছেন হাসানুজ্জামান। বিসিবি সভাপতি আশ্বস্ত করেছেন রংপুরেই শুরু হবে প্রথম কাজ। হাসানুজ্জামান বলেন, ‘বুলবুল ভাই আঞ্চলিক ক্রিকেটে উন্নতির কথা বলেছেন। কিছু জায়গায় মিস কমিউনেকেশন হয়েছে যে রাজশাহী এবং রংপুর বিভাগ একসাথে হবে। তবে রংপুর আলাদাভাবেই শুরু হবে এবং সবার প্রথমে ইনশাআল্লাহ।’

প্রথম মেয়াদে বিসিবি সভাপতি হওয়ার পর রংপুরে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বুলবুল সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রতি। তখন গণমাধ্যমে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু বলেছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) প্রধানত বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমরা অনেক দিন ধরে বলছি ঢাকা থেকে ক্রিকেটটা ছড়িয়ে দিতে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন