ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা চার জনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল ভূঁইয়া

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম

আমরা চার জনই শুরুর একাদশে খেলতে চাই: জামাল ভূঁইয়া

এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার কাছে হারের পর বিষণ্ন বাংলাদেশের খেলোয়াড়রা। তবে অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইছেন সবাই। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আগামী ১৪ অক্টোবরের ম্যাচকে সামনে রেখে ঢাকা ছাড়ার কথা হাভিয়ের কাবরেরার দলের। তার আগে বিমানবন্দরে অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে খেলার বিষয়ে জোর দিয়ে গেছেন।

জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান একসঙ্গে ওয়ার্ম-আপ করি। সে সময় ওদের বলেছি, আমরা যখন নামবো তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চার জনের ইমপ্যাক্ট ভালো ছিল। চার জনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’

তবে কে খেলবেন তা কোচ ঠিক করবেন। জামাল তেমনটি বলেছেন। তিনি বলেন, ‘আমি যখন না খেলি সেটা তো ভুল, এটা আমি বলবো। আমি সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিনশেষে কারা খেলবে এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’

বাংলাদেশ দলের শেষ মুহূর্তে গোল হজম নিয়ে জামাল বলেছেন, ‘এই দলের একটা হিস্টরি আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের ফুল ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।’

হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ইতিবাচক কিছু করতে চান জামাল। সমর্থকদের ধন্যবাদ। তিনি বলেন, ‘তাদের তিন পয়েন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আরও তিন পয়েন্ট…  ইনশাআল্লাহ আমরা কিছু দিতে পারবো।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন