ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন রংপুর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন রংপুর

নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন রংপুর

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন রংপুর।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে ৮ উইকেটের বড় ব্যবধানে খুলনা বিভাগকে হারিয়েছে রংপুর। দলের হয়ে ফাইনালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন নাসির হোসেন।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে খুলনা বিভাগ। তাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মোহাম্মদ মিঠুন।

ফাইনালের মতো বড় মঞ্চে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়। 

১২০ বলে ১৩৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ৭ ওভারে ৬১ তুলে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ আর নাসির হোসেন।

জাহিদ ২৪ বলে ২৭ করে আউট হন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ফেরেন নাসির। তিনি ৩১ বলে ৪৬ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন