ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাকিব কী জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

সাকিব কী জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন?

সাকিব কী জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন?

স্পোর্টস ডেস্ক : গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। তার নামে দেশের আদালতে একাধিক মামলাও হয়েছে। সবমিলিয়ে এই সময়ে বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি তার। সম্প্রতি এক পডকাস্টে সাকিব জানিয়েছেন, বাংলাদেশের হয়ে এখনো খেলার আশা করেন তিনি।

বাংলাদেশের হয়ে সাকিবের খেলা প্রসঙ্গে আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয় তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিষয়। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।’

তবে সাকিবের ফেরা অনেকটাই নির্ভর করছে তার ফর্ম ও ফিটনেসের ওপর বলে মনে করেন আমজাদ। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন বা দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন… তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তবে তিনি অনেক বছর খেলতে পারবেন এবং আমরাও হয়ত তার খেলা দেখতে আগ্রহী।’

সাকিব পতিত আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক অবস্থান অনেকটাই প্রভাব ফেলেছে তার ক্রিকেট ক্যারিয়ারে। তবে আমজাদ মনে করেন, ক্রিকেট রাজনীতির বাইরে থাকবে সবসময়।

তিনি বলেন, ‘ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে পৌঁছেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন। আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন