ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রীয় শোকের প্রতি অনুগত থাকুন এমন কীর্তিমান একজন মানুষকে আমরা হারিয়েছি, তাঁর প্রতি অন্তত সম্মান জানান: তামিম

Authorনিউজ রুম

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ এএম

রাষ্ট্রীয় শোকের প্রতি অনুগত থাকুন এমন কীর্তিমান একজন মানুষকে আমরা হারিয়েছি, তাঁর প্রতি অন্তত সম্মান জানান: তামিম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার পর দাফনও হয়েছে ৮০ বছর বয়সী আপসহীন এ নেত্রীর। শোকের সময়ে ঢাকা শহরজুড়ে ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে আতশবাজি ফুটেছে। যদিও আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও অনেক জায়গায় তা মানা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, দেশে এখন রাষ্ট্রীয় শোক চলছে। গোটা দেশ শোকে কাতর। সরকার থেকেও নিষেধ করা হয়েছে এ বছর আতশবাজি, পটকা না ফোটাতে, ফানুস না ওড়াতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপাশ।

এরপরই তার আকুল আবেদন, সবার প্রতি অনুরোধ, দয়া করে এসব থেকে বিরত থাকুন। মানুষকে স্বস্তি দিন। রাষ্ট্রীয় শোকের প্রতি অনুগত থাকুন। এমন কীর্তিমান একজন মানুষকে আমরা হারিয়েছি, তার প্রতি অন্তত সম্মান জানান।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন