ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোলামীর দিন শেষ, বাংলাদেশ আর মাথা নত করবে না: ক্রীড়া ‍উপদেষ্টা আসিফ নজরুল

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ এএম

গোলামীর দিন শেষ, বাংলাদেশ আর মাথা নত করবে না: ক্রীড়া ‍উপদেষ্টা আসিফ নজরুল

আইপিএলের মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে ভারতজুড়ে বিক্ষোভ শুরু করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ নজরুল।

এবার মোস্তাফিজ ইস্যুতে কঠোর হুশিয়ারি দিয়েছেন ড. আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন আসিফ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করার কথাও বলেছেন আসিফ নজরুল। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো যেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে অনুরোধ জানানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

‘ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’

আইপিএলের জনপ্রিয়তা বাংলাদেশে নেহাতি কম নয়। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করার জন্যও অনুরোধ করেছেন আসিফ নজরুল। সবশেষে তিনি এটিও মনে করিয়ে দিয়েছেন যে, গোলামীর দিন শেষ।

‘আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ।’

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন