ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে: বাফুফে সভাপতি

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে: বাফুফে সভাপতি

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা। এর পরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা।

এবার ভারতের প্রতি খেলাকে রাজনীতিকরণের এমন ঘেরাটোপে ফেলার কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

আজ রবিবার এক ফেসবুক পোস্টে তাবিথ আউয়াল বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মুস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

জাতীয়তার কারণে মুস্তাফিজ লক্ষ্যবস্তু হয়েছেন জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।’

তিনি আরো বলেন, ‘আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

তাবিথ আউয়াল জানান, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’

মুস্তাফিজের প্রতি তাবিথ আউয়াল বলেন, ‘শক্ত থাকো মুস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন