ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রশংসা করলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রশংসা করলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেয়ার পর উত্তপ্ত ক্রিকেটাঙ্গণ। ভারতেরও কেউ কেউ বিষয়টির সমালোচনা করেছেন। তবে সেই দলে নেই ভারতের সাবেক তারকা অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি বরং প্রশংসাই করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। খবর ইন্ডিয়া টুডের।

মুস্তাফিজকে দলে নেয়া নিয়ে ভারতের কয়েকজন উগ্রপন্থী নেতা প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ জানিয়েছিলেন। তাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।

মোহাম্মদ আজহারউদ্দিনও বাংলাদেশে চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রশংসা করেন। এএনআইকে দেয়া এক প্রতিক্রিয়ায় আজহারউদ্দিন বলেন, ‘বোর্ড কোনো ভুল করেনি। বাংলাদেশে যা ঘটছে, তা ভালো নয়। তবে খেলাধুলার বিষয়টি আলাদা। তবুও বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তারা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নিয়েছে।’

এদিকে, মুস্তাফিজকে বাদ দেয়ার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারত সফর না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন