ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বুলবুলরা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বুলবুলরা

মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বিসিবি।

গতকাল রাতে সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। যেখানে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে, আজ (বুধবার) বিকেল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তাব্যক্তিরা।

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের আরও ১৪ পরিচালক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট। অন্যান্যরা যুক্ত হতে পারেন জুম মিটিংয়ে।

আজকের সভা অনুষ্ঠিত হবে ক্রীড়া উপদেষ্টার অফিসে। এজেন্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই হতে যাচ্ছে। মিটিং শেষেই হয়তো জানা যাবে আরও বিস্তারিত।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন