ঢাকা   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উচ্ছ্বাসে মেতেছে আর্জেন্টিনা সমর্থকরাও, বিশাল র‍্যালি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০৭ এএম

উচ্ছ্বাসে মেতেছে আর্জেন্টিনা সমর্থকরাও, বিশাল র‍্যালি

উচ্ছ্বাসে মেতেছে আর্জেন্টিনা সমর্থকরাও, বিশাল র‍্যালি

 উচ্ছ্বাসে মেতেছে আর্জেন্টিনা সমর্থকরাও, বিশাল র‍্যালি

স্পোর্টস ডেস্ক : দুয়ারে ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাসে মেতেছে যশোরের বাঘারপাড়ার আর্জেন্টিনা সমর্থকরাও।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এ সময় পথচারী ও দোকানিরাও তাদের সঙ্গে স্লোগানে অংশ নিতে দেখা যায়।

আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই তাদের এই র‍্যালির আয়োজন। প্রায় এক ঘণ্টা চলে তাদের এ কর্মসূচি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন