ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানিরা খেলতে পারবেন না ‘পাকিস্তান’ নামে

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১০:১৭ পিএম

পাকিস্তানিরা খেলতে পারবেন না ‘পাকিস্তান’ নামে

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটাররা আর ‘পাকিস্তান’ নাম ব্যবহার করে খেলতে পারবেন না—এমন কড়া নির্দেশনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকসহ দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক ডব্লিউসিএল টুর্নামেন্টে ভারতীয় দলের (ভারত চ্যাম্পিয়নস) সঙ্গে দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি। ভারতের বিপক্ষে দুটি ম্যাচে খেলতে অস্বীকৃতি জানায় ‘পাকিস্তান লিজেন্ডস’ দল। প্রথম দফায় গ্রুপপর্বে ও পরে সেমিফাইনালে পাকিস্তানি দল ম্যাচে না নামায় বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে পিসিবি।

টেলিকম এশিয়া স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার পিসিবির বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া লিগে এখন থেকে ‘পাকিস্তান’ নাম ব্যবহারের আগে অবশ্যই পিসিবির অনুমতি নিতে হবে।

যদিও চলমান টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অংশ নিতে শহীদ আফ্রিদিদের দলকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতের জন্য এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে বলে জানিয়েছে পিসিবি।

সম্প্রতি বেশ কিছু দেশে—যেমন জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, কেনিয়ায়—বিভিন্ন বেসরকারি ক্রিকেট টুর্নামেন্টে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করে দল নামানোর প্রবণতা লক্ষ্য করেছে বোর্ড। এসব লিগের মান ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে ক্রিকেটের ভাবমূর্তি রক্ষায় এই নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করছে পিসিবি।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ক্রীড়া প্রশাসন—ইন্টার-প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশন (IPC) মন্ত্রণালয়। তাদের মতে, দেশের প্রতিনিধিত্ব করতে হলে অবশ্যই বোর্ডের নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

বোর্ড জানিয়েছে, জাতীয় নাম বা পরিচয়ে অংশগ্রহণ মানে আন্তর্জাতিক সম্মান ও দায়িত্ব বহন করা। তাই পিসিবির অনুমতি ছাড়া কোথাও ‘পাকিস্তান’ নামের ব্যবহার অনুচিত ও ভবিষ্যতে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন