সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ীদের র্যাঙ্কিং
স্পোর্টস ডেস্ক : ২০২৬ আসরে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এর মধ্য দিয়ে যেন ফুটবলবিশ্বের রাজত্ব লিওনেল মেসির কাছ থেকে লামিনে ইয়ামালের হাতে হস্তান্তর হলো! মাত্র ১৯ বছর বয়সেই নিজের অভিষেক আসরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন স্প্যানিশ তারকা। অবশ্য বয়স ২০ হওয়ার আগে বিশ্বকাপ জয়ের কীর্তি আছে ১০ ফুটবলারের।
২০ বছর বয়সেই বিশ্বকাপজয়ী ফুটবলারদের তালিকা হালনাগাদ করেছে ফিফা। সেখানে স্পেন জাতীয় দলের দুই তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী ২০ চ্যাম্পিয়নের তালিকায়। ইয়ামাল চতুর্থ স্থানে আছেন ব্রাজিলিয়ান কৌতিনিয়োর সঙ্গে সমান বয়সে, আর কুবারসির অবস্থান সপ্তম।
তবে তালিকার শীর্ষস্থানগুলোতে এখনও ব্রাজিলিয়ানদের দাপট। বিশ্বকাপ জেতা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় কিংবদন্তি পেলে। ১৯৫৮ সালে ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সময় তার বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। তার ঠিক পরেই আছেন রোনালদো নাজারিও। ১৯৯৪ বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন।
সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পেলের। মাত্র ১৭ বছর বয়সে স্টকহোমের রাসুন্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ৫-২ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সই তরুণ পেলেকে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম প্রধান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ডও তার দখলে।
তালিকায় ওপরের দিকে আছেন আরেক ব্রাজিলিয়ান কোতিনিয়ো। ইয়ামালের সমান বয়সে, অর্থাৎ ১৯ বছর ৬ দিনে বিশ্বকাপ জেতায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। ইয়ামাল সেই তালিকায় যুক্ত হওয়া নতুন মুখ। ১৯ বছর ১৩৫ দিন বয়সে শিরোপা জেতা মার্কো অ্যান্তোনিও ষষ্ঠ স্থানে আছেন। আর ১৯ বছর ৩০৯ দিন বয়সে বিশ্বকাপজয়ী মাজ্জোলা রয়েছেন নবম স্থানে।
তালিকায় বিশ্ব ফুটবলের ইতিহাসের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নাম রয়েছে। ১৯৮২ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতা জিউসেপ্পে বারগোমি ১৮ বছর ১৭৪ দিন বয়সে শিরোপা জিতে তৃতীয় স্থানে আছেন। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপে ১৯ বছর ২০৭ দিন বয়সে শিরোপা জিতে আছেন অষ্টম স্থানে।
ব্রাজিলের আরও তিন খেলোয়াড় কাকা, ক্লোদোয়ালদো ও এদু যথাক্রমে ১২তম, ১৫তম ও ১৮তম স্থানে আছেন। সবমিলিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী ২০ চ্যাম্পিয়নের তালিকায় ব্রাজিলের আটজন খেলোয়াড় রয়েছেন।
সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ীদের র্যাঙ্কিং
১. পেলে — ১৭ বছর ২৪৯ দিন
২. রোনালদো — ১৭ বছর ২৯৮ দিন
৩. জিউসেপ্পে বারগোমি — ১৮ বছর ১৭৪ দিন
৪. কুতিনিও — ১৯ বছর ৬ দিন
৪. লামিনে ইয়ামাল — ১৯ বছর ৬ দিন
৬. মার্কো আন্তোনিও — ১৯ বছর ১৩৫ দিন
৭. পাও কুবার্সি — ১৯ বছর ১৭৮ দিন
৮. কিলিয়ান এমবাপ্পে — ১৯ বছর ২০৭ দিন
৯. মাজ্জোলা — ১৯ বছর ৩০৯ দিন
১০. রুবেন মোরান — ১৯ বছর ৩৪৪ দিন
১১. ফেলিচে বোরেল — ২০ বছর ৬৬ দিন
১২. কাকা — ২০ বছর ৬৯ দিন
১৩. ম্যাথিয়াস গিন্টার — ২০ বছর ১৭৫ দিন
১৪. লুইস ইসলাস — ২০ বছর ১৮৯ দিন
১৫. ক্লোদোয়ালদো — ২০ বছর ২৬৮ দিন
১৬. দাভিদ ত্রেজেগে — ২০ বছর ২৭০ দিন
১৭. জুলিয়ান ড্রাক্সলার — ২০ বছর ২৯৬ দিন
১৮. এদু — ২০ বছর ৩১৯ দিন
১৯. থিয়েরি অঁরি — ২০ বছর ৩২৯ দিন
২০. উলি বিসিঙ্গার — ২০ বছর ৩৩২ দিন






