ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক রানের আফসোস নিয়ে মাঠ ছাড়লেন মুমিনুল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:০২ এএম

এক রানের আফসোস নিয়ে মাঠ ছাড়লেন মুমিনুল

এক রানের আফসোস নিয়ে মাঠ ছাড়লেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক : শেষ কিছুদিন ধরেই বেশ ভালো ছন্দে আছেন মুমিনুল হক। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সে ছন্দটা টেনে নিয়ে গেলেন তিনি। হাতছানি ছিল ফিফটিরও। তবে সেটা ছুঁতে পারলেন না ডারউইন টেস্টের প্রথম ইনিংসে। ফিফটির এক রান আগে ফিরলেন তিনি। 

আগের দিন তিনি ছিলেন আগ্রাসী ভূমিকায়। তবে দ্বিতীয় দিনে তিনি খানিকটা খোলসে ঢুকে পড়েছিলেন। সঙ্গী তানজিদ তামিম ফিফটির দেখা পেয়ে গিয়েছিলেন। তিনিও এগোচ্ছিলেন ধীরে ধীরে।

তবে ফিফটির ঠিক আগে যেন মনোযোগে একটু ছেদ পড়ল। নাহয় বলুন অফ স্টাম্পের অত বাইরের বল তাড়া করতে যাবেন কেন তিনি?

হ্যাজেলউডের সেই বলে তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন তিনি। ৪৯ রানে ফিরতে হয় তাকে। ১০২ রানের দারুণ একটা জুটি বাংলাদেশকে চালকের আসনে এনে দিয়েছিল, সেই জুটি ভাঙল মুমিনুলের বিদায়ে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন