ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিরাজের কাছে ভুল স্বীকার করলেন মিচেল স্টার্ক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

মিরাজের কাছে ভুল স্বীকার করলেন মিচেল স্টার্ক

মিরাজের কাছে ভুল স্বীকার করলেন মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া টেস্ট খেলতে নামবে, আর তাদের পেসাররা আগ্রাসী আচরণ করেনি এমন দিন খুব কমই দেখা গেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে গতকাল মেহেদী হাসান মিরাজের সঙ্গে আগ বাড়িয়ে তর্ক করতে দেখা যায় মিচেল স্টার্ককে। কী নিয়ে তখন কথা কাটাকাটি হয়েছিল আজ তৃতীয় দিন শেষে বিস্তারিত জানালেন টাইগার অলরাউন্ডার।

মিরাজ বলছিলেন, ‘ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল সে (স্টার্ক),  আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, “না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।”

প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল বাংলাদেশ ইনিংসের ১০৩তম ওভারের। স্টার্কের করা ওই ওভারের প্রথম বলেই চার হাঁকান মেহেদী হাসান মিরাজ। পরের তিন বল ডট হয়। পঞ্চম বলে সিঙ্গেল নেন মিরাজ। বলের অবস্থান তাকিয়ে দেখছিলেন স্টার্ক। আর রান নেওয়ার সময় স্টার্কের সামনে চলে যান মিরাজ। পরে পাশ দিয়ে রান পূর্ণ করেন তিনি। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলারের রানআপ ও ফলো-থ্রুর মতো ব্যাটারদেরও পিচের মাঝের অংশ বাদ দিয়ে দৌড়ানোর কথা। এই বিষয়টি নজরে আসে আম্পায়ার ধর্মসেনার। রান নেওয়ার সময়ই মিরাজকে সতর্ক করেন তিনি।

মিরাজ হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিলেন। আর সেটাই বলতে থাকেন। মিরাজ বলেন, ‘আমি দেখতে পারেনি।’ এসময় মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন স্টার্ক। তিনি বলেন, এটা আমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে দাঁড়াও।’ নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও একবার মন্তব্য করতে শোনা যায়—  ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়াকে দ্রুত আটকানোর কথা জানিয়ে মিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করছি রানটা যতটা কমে আটকানো যায় এবং এই রানের মধ্যে যদি আরও তিন থেকে চারটা উইকেট নিতে পারি, তখন আমাদের জন্য সহজ হবে। হয়তো রানের লক্ষ্যও বেশি থাকবে না।’

‘উইকেটটা এখনও ভালো আছে। আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা সহজ না, যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে।’

সতীর্থ ক্রিকেটারদের প্রশংসা করে মিরাজ বলেন, ‘অবশ্যই, সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার দায়িত্বটা নিচ্ছে, এটাই খুবই ভালো লাগছে এবং দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন