ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিএলে বাচ্চাদের জন্য থাকছে ফ্রি টিকিট, মঞ্চে সাবেক পাঁচ অধিনায়ক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ এএম

এনসিএলে বাচ্চাদের জন্য থাকছে ফ্রি টিকিট, মঞ্চে সাবেক পাঁচ অধিনায়ক

এনসিএল টি-টোয়েন্টিতে ক্ষুদে ক্রিকেটারদের জন্য সুখবর। তাদের অনুপ্রাণিত করতে প্রতি ম্যাচে ২০০ থেকে ৩০০ ফ্রি টিকেটের ব্যবস্থা করতে যাচ্ছে বিসিবি। এনসিএল টি-টোয়েন্টি লঞ্চিং অনুষ্ঠানে এমন খবর জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬র যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এছাড়া টুর্নামেন্টের আট দলের অধিনায়ক বা প্রতিনিধিরাও ছিলেন। প্রায় তিন সপ্তাহের এই টুর্নামেন্টের প্রথম দিকের খেলা হবে রাজশাহী ও বগুড়ার মাঠে। পরের অংশ হবে সিলেটে।

টুর্নামেন্টের লঞ্চিং অনুষ্ঠানের শুরুতে আকরাম খান বলেছেন, ‘আশা করছি বগুড়া ও রাজশাহীতে অনেক দর্শক আসবে। কারণ আমি জানি, আমাদের এই বড় বড় নামকরা ক্রিকেটারদের খেলা দেখবে বাচ্চারা এবং সেখান থেকে উৎসাহিত হবে। আর এতে করে আমরাও অনেক ক্রিকেটার পাবো।’

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম (রাজশাহী), সোহাগ গাজী (বরিশাল), মোহাম্মদ নাঈম শেখ (ঢাকা মেট্রো), মাহিদুল ইসলাম ভূঁইয়া (ঢাকা), হাসান মাহমুদ (চট্টগ্রাম), মোহাম্মদ মিঠুন (খুলনা), জাকির হাসান (সিলেট) ও আকবর আলি (ঢাকা মেট্রো)।

ক্রিকেটারদের অনুরোধেই বাচ্চাদের ফ্রিতে টিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আকরাম বলেছেন, ‘আমাদের ক্রিকেটাররা অনুরোধ করেছেন, ওখানকার একাডেমিগুলোর বাচ্চাদের ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা করে দিতে। যাতে ওরা যেন মাঠে এসে বিনা পয়সায় খেলা দেখতে পারে। আমি প্রেসিডেন্টের সঙ্গে খেলা কথা বলেছি এবং তিনি গতকাল বলেছেন প্রতি ম্যাচে ২০০-৩০০ টিকেট ফ্রি করে দিচ্ছি যেন ওরা মাঠে এসে খেলাটা দেখতে পারে।’

এই অনুষ্ঠানে এক মঞ্চে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও  খালেদ মাসুদ পাইলট।

সাধারণত একসঙ্গে একই মঞ্চে তাদের খুব একটা দেখা যায়নি। এনসিএল টি-২০-এর লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ৫ অধিনায়ক হাজির হলেন। যারা বর্তমানে নানানভাবে ক্রিকেটের সঙ্গেই সংশ্লিষ্ট আছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন