ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৯ গোলের নাটকীয় ম্যাচে ইতালির কাছে হেরে গেল ইসরাইল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

৯ গোলের নাটকীয় ম্যাচে ইতালির কাছে হেরে গেল ইসরাইল

৯ গোলের নাটকীয় ম্যাচে ইতালির কাছে হেরে গেল ইসরাইল

স্পোর্টস ডেস্ক : দারুণ এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করলো ফুটবল প্রেমীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসরাইল ও ইতালি। নানা রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটি ৫-৪ গোলে জিতে নেয় ইতালি।

শক্তিমত্তায় ইতালি থেকে বেশ পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত লড়াই করে গেছে ইসরাইল। ম্যাচ শেষের আগ পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটি ড্র হবে। তবে নানা নাটকীয়তার পর জয় নিয়েই মাঠ ছাড়ে গাত্তুসোর ইতালি।

ম্যাচের ১৬তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইসরাইল। ডি-বক্সের ভেতরে ইসরাইলের এক ফুটবলারের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লোকাতেলি। ইতালির সমতায় ফিরতে বেশ সময় লেগে যায়। ৪০তম মিনিটে ময়সে কিনের দুর্দান্ত গোলে সমতায় ফেরে আজ্জুরিরা।

তবে কে ভেনেছিল, দ্বিতীয় হাফে গোলের বন্যা বইয়ে দেবে দুই দল? দ্বিতীয় হাফে দুই দল মিলিয়ে করে ৭ গোল। ৫২ মিনিটে ইসরাইলকে লিড এনে দেন ডর পেরেটজ। তবে এবার সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ইতালি। ৫৪তম মিনিটে ইতালিকে আবারও সমতায় ফেরান সেই কিন। এবার শুধু সমতা নয়, ৫৮তম মিনিটে গোল করে ম্যাচে প্রথমবার লিড নেয় গাত্তুসোর দল।

ডি-বক্সের ভেতরে রেটেগুয়ের ব্যাকহিল পাস পেয়ে বল জালে জড়ান পোলিতানো। এরপর ৮১তম মিনিটে রাসপাদোরি ইতালির চতুর্থ গোলটি করলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়বে তারা এমনটাই মনে হচ্ছিল। তবে নাটকের তখনও বাকি ছিল। ৮৭ মিনিটে ইতালি আবারও এক আত্মঘাতী গোল করে। আর ৮৯তম মিনিটে ইসরাইলকে সমতায় ফেরান সেই পেরেটজ।

তবে দুই মিনিটের মধ্যেই তাদের উচ্ছ্বাস থামিয়ে দেন সান্দ্রো তোনালি। ডি-বক্সের বাইরে থেকে জয়সূচক গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার। স্মরণীয় এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের দ্বিতীয় স্থানে ইতালি। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ইসরাইল।  

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন