ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সহজ জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের 

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ এএম

সহজ জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের 

সহজ জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান। উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের লড়াইয়ে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আবু ধাবিতে ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে হংকং করতে পারে ৯৪! 

ব্যাটিং ইউনিটে হংকংয়ের হয়ে লড়াই করার মতো চেষ্টা দেখা গেছে একমাত্র বাবর হায়াতের। ৪৩ বলে ৩ ছক্কায় ৩৯ রান করেন তিনি। তাছাড়া ডাবল ডিজিটে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন শুধু অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। 

বল হাতে সেরা ফিগার গুলবাদিন নাইবের। ৩ ওভারে ৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। ১৬ রানে দুটি নিয়েছেন আরেক পেসার ফজল হক ফারুকি। একটি করে নেন আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান ও নূর আহমেদ। 

মরুর বুকে তীব্র গরমের মাঝেও শুরুতে ব্যাট হাতে উত্তাপ ছড়ান সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাই। টস জিতে আফগানিস্তান ৬ উইকেটে সংগ্রহ করে ১৮৮ রান। সেদিকুল্লাহ অটলের ৫২ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস ও আজমতউল্লাহ ওমরজাইয়ের অপরাজিত অর্ধশতক ছিল বড় স্কোরবোর্ডের মূল ভিত। ওমজরাই তো আফগানদের হয়ে দ্রুততম অর্ধশতকের নজির গড়েছেন। 

আবুধাবিতে হংকংয়ের স্পিনাররা ধীরগতির উইকেটে ভালো নিয়ন্ত্রণ দেখালেও একাধিক ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং তাদের ম্যাচ থেকে ছিটকে দেয়। প্রথম ওভারেই আউট হতে পারতেন সেদিকুল্লাহ, কিন্তু শেষ পর্যন্ত তিনবার জীবন পেয়ে ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ চার ওভারে আফগানিস্তান তোলে ৬৯ রান। অটলের ঝড়ো ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। তবে ওমরজাই ২৫২.৩৮ স্ট্রাইক রেটে খেলেন ৫৩ রানের দুর্দান্ত ইনিংস। তার ২১ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। ফলে ম্যাচসেরাও হন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন