ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল

নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ও স্টাফরা। লাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও ফিরছেন একই ফ্লাইটে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট তাদেরকে নিয়ে যাত্রা করে।

এদিন সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এজন্য ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। সন্ধ্যার সময় ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এজন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন জামালরা।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন