ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় জামাল ভূঁইয়ারা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় জামাল ভূঁইয়ারা

বৃহস্পতিবার সকাল থেকে ত্রিভুবন এয়ারপোর্টে অপেক্ষা বাংলাদেশের ফুটবলারদের। অবশেষে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে করে বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাটিতে জামাল ভূঁইয়াদের বহনকারী বিমানটি অবতরণ করেছে। তাদের সঙ্গে একই বিমানে ফিরেছেন ক্রীড়া সাংবাদিকরাও। 

বিমানবাহিনী তাদের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে লিখেছে, ‘নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।’

নেপালে ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকারবিরোধী আন্দোলনে কাঠমান্ডুর হোটেলে আটকা পড়েন ফুটবলাররা। ৯ সেপ্টেম্বর তাই ম্যাচই খেলতে পারেনি। শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে ম্যাচ। 

তাদের যাত্রা নিশ্চিত করতে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় ফুটবল দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ-নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরেছেন।

এদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই ফেসবুকে জানিয়েছিলেন, ‘আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে নেপালের উদ্দেশে বিমানবাহিনীর বিমান পাঠিয়েছে সরকার।’

বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু আন্দোলন ও  সহিংসতার কারণে  দ্বিতীয় ম্যাচ বাতিল করতে হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন