ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রো কাবাডি লিগ খেলতে ভারতে বাংলাদেশের শাহান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

প্রো কাবাডি লিগ খেলতে ভারতে বাংলাদেশের শাহান

প্রো কাবাডি লিগের ১২তম আসরে অংশ নিতে ভারতের দিল্লি গেছেন বাংলাদেশের তারকা কাবাডি খেলোয়াড় শাহ মোহাম্মেদ শাহান। এই আসরে তিনি বর্তমান চ্যাম্পিয়ন দল ‘হারিয়ানা স্টিলার্স’-এর হয়ে খেলবেন।

প্রো কাবাডি লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে শাহানই থাকছেন।

গত ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত প্রো কাবাডির নিলামে শাহানকে ১৩ লাখ রুপির বিনিময়ে কিনে নেয় ‘হারিয়ানা স্টিলার্স’। এবার দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক কাবাডি লিগে খেলার সুযোগ পাওয়া শাহানের জন্য একটি বড় অর্জন।

শাহ মোহাম্মেদ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশ কাবাডি দলের একজন নির্ভরযোগ্য সদস্য। তার কৌশলগত দক্ষতা তাকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে।

প্রো কাবাডি লিগে তার অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্যই নয়, বরং বাংলাদেশের কাবাডির আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন