ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারত-পাকিস্তান মহারণের আগে দুবাই পুলিশের কঠোর হুঁশিয়ারি

Authorনিউজ রুম

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

ভারত-পাকিস্তান মহারণের আগে দুবাই পুলিশের কঠোর হুঁশিয়ারি

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫–এর সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—ভারত বনাম পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য আগেভাগেই কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ।

শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না। এসব অপরাধ করলে ভক্তদের এক থেকে তিন মাস পর্যন্ত জেল এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা (বাংলাদেশি টাকায় আনুমানিক ৩ লাখ থেকে ৯ লাখ) গুনতে হতে পারে।

দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেন, ‘খেলাধুলার পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। কেউ আইন ভাঙলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

দুই দলই দারুণ ছন্দে মাঠে নামছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়ে ৪.৩ ওভারেই জিতেছে। অন্যদিকে পাকিস্তান ১৬০ রান করার পর ওমানকে ৬৭ রানে অলআউট করে দিয়েছে।

ইতিহাস অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মুখোমুখি ১৩ লড়াইয়ের ১০টিতেই জয় ভারতের। সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কে রোহিত শর্মার দল টানটান এক ম্যাচে হারিয়েছিল মেন ইন গ্রিনদের।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন