ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হল নির্বাচনী সামগ্রী

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হল নির্বাচনী সামগ্রী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের দুর্গম এলাকার ১১টি ভোট কেন্দ্রে সামরিক হেলিকপ্টারে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। রোববার এসব নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পৌঁছায়।

বান্দরবান জেলা নির্বাচন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বান্দরবানের থানচি উপজেলায় সাতটি, আলীকদমে একটি, রুমায় দুটি এবং রোয়াংছড়ির একটিসহ মোট ১১টি ভোটকেন্দ্রে সামরিক হেলিকপ্টারে ব্যালট বক্স, ব্যালট পেপার ও ভোট গ্রহণের অন্যান্য সামগ্রী পাঠানো হয়।

তবে প্রথম দফায় এসব কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের পাঠানো হয়নি। আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় হেলিকপ্টার বহরে তাদেরকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হবে।

থানচি থেকে পাওয়া খবরে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে একটি সামরিক হেলিকপ্টার পৌঁছানোর পর তাতে ১১টি ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয়।

রুমা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই উপজেলার দুটি দুর্গম কেন্দ্রেও সামরিক হেলিকপ্টারে নির্বাচনী সামগ্রী পাঠিয়েছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!