ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না, লড়বেন বগুড়া-২ আসনে

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ এএম

ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না, লড়বেন বগুড়া-২ আসনে

নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসনের সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে তিনি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে তিনি আগে ঢাকা-১৮ ও বগুড়া-২, এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-১৮ আসনে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে বগুড়ায় অবস্থানরত মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এই আসনের অন্তর্গত প্রায় সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছেন। এত বড় এলাকায় নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল, যা তার পক্ষে নির্বাহ করা সম্ভব নয়।

এই প্রেক্ষাপটে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে তিনি স্বীকার করেন, তার এই সিদ্ধান্তে অনেক সমর্থক কষ্ট পেতে পারেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

মাহমুদুর রহমান মান্না জানান, তিনি নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে বগুড়া-২ আসনে নির্বাচনে অংশ নেবেন এবং সেখানেই তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন