ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে ২ সমর্থকের মৃত্যু

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে ২ সমর্থকের মৃত্যু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিলে অংশ নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার আলী (৫৫) এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মিছিল শুরুর আগে একজন সমর্থক অসুস্থ হয়ে পড়েন। পরে মিছিলে আরও একজন হঠাৎ অসুস্থ হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনায় শোক প্রকাশ করে ফরহাদ ইকবাল নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করার কথা জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!