ভোট দেওয়ার সময় অবশ্যই সদ্য প্রয়াত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখতে আহবান জানিয়েছেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, “ভোট দেওয়ার সময় অবশ্যই আপনার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া বেগম খালেদা জিয়ার কথা মনে রাখবেন।”
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ উপ-হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে যুক্ত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত বিভিন্ন বই। উদ্যোগটির নেপথ্যে রয়েছেন প্রেস সচিব তারিক চয়ন।
বার্তা বাজার/এস এইচ






