ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের সঙ্গে সুসম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে: এনডিটিভিকে জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

ভারতের সঙ্গে সুসম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে: এনডিটিভিকে জামায়াত আমির

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এনডিটিভিকে দেওয়া সাক্ষৎকারে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। ভারতের সঙ্গে সুসম্পর্ক আমাদের অগ্রাধিকার।’

সংখ্যালঘু প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান বলে আমরা মনে করি, প্রত্যেকেই প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনো শুধু ধর্মবিশ্বাসজনিত কারণে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু ধারণাকে প্রশ্রয় দিই না।’

তিনি আরো বলেন, ভারত সফরের ক্ষেত্রে তার কোনো দ্বিধা বা বাধা নেই। নির্বাচন শেষ হোক, তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ দেশব্যাপী বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার ১৫ বছর বয়সি সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ১৮ মাস পর আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ মাস অতিক্রান্ত হওয়ার পর ভোট হচ্ছে বাংলাদেশে। এ নির্বাচনে বাংলাদেশের অন্যতম বড় দল জামায়াত জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি জোটের গুরুত্বপূর্ণ অংশীদার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন ঘিরে পুরো বাংলাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণ নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন