ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জেন-জি প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়: জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

জেন-জি প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়: জামায়াত আমির

‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, এ প্রজন্ম পর্যবেক্ষণ করে, প্রশ্ন তোলে এবং নিজেদের অবস্থানে অনড় থাকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ‘আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিলো একটি নজিরবিহীন সিদ্ধান্ত; কিন্তু জনগণ অবিচল ছিলো, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।’

তার মতে, নাগরিকরা যখন সজাগ থাকে, তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রিয় দেশবাসী, কোনো অপশক্তি আমাদেরকে আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত। ‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়; তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে।’

সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের উল্লেখ করে তিনি বলেন, ‘এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকারকে পাহারা দিন, একে রক্ষা করুন; কখনোই এই অধিকার কারও হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত, তাকে কেউ পরাজিত করতে পারে না।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন