ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিন আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চায় জামায়াত

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

তিন আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চায় জামায়াত

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে ১১-দলীয় নির্বাচনী ঐক্যজোট। তাদের অভিযোগ, এসব কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি।

বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনের কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। তাই এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের জন্য ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে।

মোয়াজ্জেম হোসেন হেলাল আরও বলেন, এখনো ভোটগ্রহণ চলছে এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটছে। এ অবস্থায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যাতে সুষ্ঠু ও পরিচ্ছন্ন ফলাফল নিশ্চিত করা যায়।

অনিয়মের প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, কুমিল্লার একটি আসনে তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ ছাড়া, নরসিংদী-৪ আসনে বিএনপি নেতাকর্মীরা জোরপূর্বক ব্যালটে সিল মেরেছেন বলেও দাবি করেন তিনি।

নোয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন কেন্দ্রের অনিয়মের ঘটনাও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, বিকাল সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন