ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫ হাজার ৪৯১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর ফলাফল চূড়ান্ত হবে।






