ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোলার ৩ আসনে বিএনপি, ১ আসনে বিজেপি প্রার্থীর জয়

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ এএম

ভোলার ৩ আসনে বিএনপি, ১ আসনে বিজেপি প্রার্থীর জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি এবং একটিতে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রার্থী জয়লাভ করেছেন।

ভোলা-১ (সদর) আসন

ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।

ভোলা-২ আসন

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম (ধানের শীষ) জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ফজলুল করিম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট।

ভোলা-৩ আসন

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ধানের শীষ) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) প্রার্থী মু. নিজামুল হক নাইম (ফুলকপি প্রতীক) পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

ভোলা-৪ আসন

ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন (ধানের শীষ) বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মোস্তফা কামাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮২ হাজার ৩১৮ ভোট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন