ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

টানা দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা দুই দফা কমার পর ফের বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, যা আজ শনিবার সকাল সোয়া ১০টা থেকেই কার্যকর হয়েছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা, যা সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!