ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টি‌কে হারা‌নো হ‌য়ে‌ছে: শামীম পা‌টোয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টি‌কে হারা‌নো হ‌য়ে‌ছে: শামীম পা‌টোয়ারী

অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় ম্যাটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে ব‌লে দাবি ক‌রে‌ছেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

গতকাল র‌বিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ স‌ম্মেল‌নে এ অভিযোগ করেন তি‌নি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস‌্য আলমগীর শিকদার লোটন প্রমুখ।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে শামীম পা‌টোয়ারী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, যেন জাতীয় পার্টি একটি আসনেও না জিতে পারে।

এক ভাগ ভোটও যেন না পায়, তার জন্য নীলনকশার নির্বাচন করা হয়। জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে আমাদের তৃতীয় করা হয়েছে, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও জাতীয় পার্টি জন্য বিস্ময়কর। তথাপি তারেক রহমান ও নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে, এটাই প্রত্যাশা করি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন