ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, ট্রাক এনে পণ্য লুটে জামায়াতের নিন্দা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ এএম

চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, ট্রাক এনে পণ্য লুটে জামায়াতের নিন্দা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী কারখানায় সশস্ত্র হামলা, ভাঙচুর ও পণ্য লুটের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত ‘বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ’ নামক কারখানায় একদল সন্ত্রাসী হামলা চালায়। শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও শ্রমিকদের মারধর করার পাশাপাশি ট্রাক ভরে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়। এই ঘটনাকে দেশের শিল্পখাত এবং বিনিয়োগ পরিবেশের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন জামায়াত নেতা।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তার প্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজি অত্যন্ত ঘৃণ্য ও অমানবিক কাজ। গণমাধ্যমে এই ঘটনার সাথে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল রহমান হুমায়ুনের নাম জড়িয়ে যে সংবাদ এসেছে, তার পরিপ্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। হামলাকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তারা যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা জাতীয় অর্থনীতির জন্য অশনিসংকেত। শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজমুক্ত রাখতে এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন