ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’র খবর বৃহস্পতিবার প্রচার করে একটি গণমাধ্যম। পরে এই প্রতিবেদন সরিয়ে নেয়। তবে প্রতিবেদনের ফটোকার্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। এর পরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

আজ শুক্রবার (২৭ মার্চ) এই ইস্যুতে মুখ খুলেছেন সাবেক এই উপদেষ্টা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ফারুকী।

পোস্টে ফারুকী লেখেন, সাংবাদিকতার ইজ্জত শেষ করা ছাড়া কিছু পত্রিকা থামবে না। গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিক প্রোপাগান্ডার পর এখন আমার বিরুদ্ধে আরেকটা ডাহা মিথ্যা কথা ছড়িয়েছে এক পত্রিকায়। এটার নাম সংবাদমাধ্যমের স্বাধীনতা?

‘সাংবাদিক নেতৃবৃন্দের সময় এসেছে এ বিষয়ে কাজ করার। কারণ পাবলিক ট্রাস্ট জিরোতে নেমে গেলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আর কিছু থাকবে না। ইটস আ ওয়েক আপ কল ফর জার্নালিস্ট কম‍্যুনিটি’ উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা।

পোস্টের শেষে ফারুকী লেখেন, পতিত ফ‍্যাসিস্টের প্রতি সমব‍্যথীরা যেভাবে সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডায় নেমেছে, এটা দেখেই বুঝতে পারছি আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন