ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খুবই আদুরে এবং আবেগঘন পোস্ট রাশমিকা মান্দানার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

খুবই আদুরে এবং আবেগঘন পোস্ট রাশমিকা মান্দানার

খুবই আদুরে এবং আবেগঘন পোস্ট রাশমিকা মান্দানার

বিনোদন ডেস্ক : উদয়পুরে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই তেলেগু নিয়মে বিয়ে সেরেছেন তারা। তাদের বিয়েতে আদ্যোপান্ত রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। মেনু থেকে সাজপোশাক সবেতেই নিজেদের শেকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছিল দুই পরিবার।

খুবই আদুরে এবং আবেগঘন একটি পোস্ট করেন রাশমিকা যেখানে তিনি সরাসরি তার স্বামী হিসেবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন।

জানা গেছে বিয়ের অনুষ্ঠানের পর রাশমিকা এবং বিজয়ের বন্ধুরা গণমাধ্যমকর্মী পাপারাজ্জি এবং আইটিসি মেমেন্টোসের বাইরে জড়ো হওয়া সবাইকে মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানস্থলের আশপাশে উপস্থিত কয়েকজন শিশুর হাতেও মিষ্টি তুলে দেন তারা।

এদিকে বিয়ের রেশ কাটতে না কাটতেই রাশমিকা মান্দানাকে দেখা গেল বিমানবন্দরে। স্বাচ্ছন্দ্য ও স্টাইলের নিখুঁত ভারসাম্য রেখে অনায়াসেই আকর্ষণীয় সাজে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। তিনি উজ্জ্বল মেরুন রঙের জুতো বেছে নিয়েছিলেন যা নীল ডেনিমের সঙ্গে চমৎকারভাবে ফুটে উঠেছিল এবং তাক লাগিয়ে দিয়েছিল পাপারাজ্জিদেরও।

কাজের দিক থেকে এই জুটিকে পরবর্তীতে পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রানাবালি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন যেখানে আরও অভিনয় করেছেন আর্নল্ড ভোসলু যিনি ১৯৯৯ সালের ‘দ্য মামি’ সিনেমায় তার ভূমিকার জন্য পরিচিত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!