ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রয়াত এ টি এম শামসুজ্জামানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

প্রয়াত এ টি এম শামসুজ্জামানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

প্রয়াত এ টি এম শামসুজ্জামানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

বিনোদন ডেস্ক : প্রয়াত বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই অভিনেতার বড় মেয়ে কস্তুরি আর নেই। গতকাল শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি।

শনিবার ৪ এপ্রিল দুপুর ১টা ৫৯ মিনিটে ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। রুমানা মুক্তি তার পোস্টে সরাসরি লেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং জানান বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

বরেণ্য এই অভিনেতার মেয়ের এমন আকস্মিক মৃত্যুর খবরে বিনোদন অঙ্গনের অনেকের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!