ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূর্বাচল থেকে অপহরণের ২ দিন পর ৫ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

পূর্বাচল থেকে অপহরণের ২ দিন পর ৫ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে অপহরণের ২ দিন পর ৫ বছরের শিশু মাঈশাকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মূল অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অপহরণকারী শান্ত রূপগঞ্জের কালনী এলাকার দেলোয়ার মোল্লার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন জানান, গত শনিবার সন্ধ্যার দিকে পূর্বাচল ১২ নম্বর সেক্টরে পিঠার দোকানদার শ্যামল মিয়ার ৫ বছরের শিশুকন্যা মাঈশাকে বাড়ি থেকে তার দোকানে নিয়ে যাওয়ার কথা বলে দোকানের কর্মচারী শান্ত অপহরণ করে নিয়ে যায়। পরে বহু খোঁজাখুঁজির পর শিশু মাঈশাকে না পেয়ে রবিবার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন তার পরিবার।

মামলার ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় সোমবার সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে অপহৃত শিশু মাঈশাকে উদ্ধার করে এবং এ সময় মূল অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!