ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টেকনাফে আন্তর্জাতিক মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

টেকনাফে আন্তর্জাতিক মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

দেশের সর্বশেষ দক্ষিন সীমান্ত কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে আন্দামান সাগরে ট্রলার ডুবি ঘটনায় অভিযুক্ত আন্তর্জাতিক শীর্ষ মানবপাচারকারী চক্রের মূল তিন হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ ইসমাইল ( ৩০), মোঃ ফারুক (৩৫) ও ইব্রাহিম।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ‘বার্তা বাজার’কে বলেন, রাতে সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ও শাহপরীরদ্বীপ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে সম্প্রতি সময়ে আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় অভিযুক্ত অন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরদের সাগর পথে বিদেশে পাচার করে এমন অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তাদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে মালয়েশিয়া পাচার করে আসছিল।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের মানবপাচার আইনে আদালতে পাঠানো হচ্ছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!