ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জোরদার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৪২ পিএম

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জোরদার

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে পঞ্চগড় সীমান্তে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম।

বৃহস্পতিবার (৭ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

বিজিবি জানায়, সীমান্ত পথে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান, মানব পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জেলার পাঁচটি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!