ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদ উপলক্ষে অবশেষে যতদিনের ছুটি ঘোষণা করল সরকার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

ঈদ উপলক্ষে অবশেষে যতদিনের ছুটি ঘোষণা করল সরকার

ঈদ উপলক্ষে অবশেষে যতদিনের ছুটি ঘোষণা করল সরকার

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

তবে ঈদের এই দীর্ঘ ছুটির কারণে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবারের (২৩ মে) ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন ২৪ মে (রোববার) অফিস যথারীতি খোলা থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবাগুলো এই দীর্ঘ ছুটির আওতায় পড়বে না। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও যথারীতি দায়িত্ব পালন করবেন।

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ ঘিরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

পাশাপাশি আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এছাড়া বেসরকারি খাতের শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!