ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিনের সময় বেঁধে দিলেন ইউএনও পান্না আক্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:২১ পিএম

উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিনের সময় বেঁধে দিলেন ইউএনও পান্না আক্তার

উখিয়ার কোটবাজার, কুতুপালংসহ বিভিন্ন স্টেশন এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি সতর্ক করেছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত যানজট নিরসন–সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এ নির্দেশনা দেন।

পান্না আক্তার বলেন, উখিয়ার সড়কগুলো যানজটমুক্ত রাখতে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। যানজট নিরসনে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রত্নাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়ছার এবং কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমিতির নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক শৃঙ্খলা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন